পতিরাম থানার উদ্ধোধন - The News Lion

পতিরাম থানার উদ্ধোধন




দি নিউজ লায়ন ;   প্রায় ১১৭ বছর পর পূর্ণ থানার মর্যাদা পেল পতিরামবাসী। সোমবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পতিরাম থানার উদ্ধোধন করলেন নর্থ বেঙ্গলের আইজি বিশাল গার্গ। এছাড়াও এদিনের থানার উদ্ধোধনে হাজির ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাঁসদা সহ অন্যান্য পুলিশ, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট জন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে থানার শুভ উদ্ধোধন করেন নর্থ বেঙ্গলের আইজি বিশাল গর্গ।


 এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, পতিরাম পূর্ণাঙ্গ থানা আজ থেকে চালু হল৷ পতিরামবাসীর পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বর্তমানে থানায় দুজন সাব ইন্সপেক্টর, ৪ জন এএসআই ও বেশ কয়েকজন পুলিশ কর্মী থাকবেন। এবিষযয়ে নর্থ বেঙ্গলের আইজি বিশাল গর্গ বলেন, পতিরাম থানার ভবন ছোট রয়েছে। খুব বেশী পুলিশ ও নেই।


 পতিরাম পুলিশ ভবন বড় ও পুলিশ শক্তি বাড়ানোর জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পতিরান থানা তৈরির দাবিতে আন্দোলনকারী বিশ্বজিৎ প্রামাণিক বলেন, দীর্ঘ দিনের দাবী পূরণ হয়েছে। এর জন্য পতিরামবাসী খুশি। পাশাপাশি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.